সর্বশেষ

ইয়াবা

মুন্সীগঞ্জে ২৫০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদরের নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ব্যক্তি ভোলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮) নামের দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযান: ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী চলমান এই অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পল্লবীতে গোলাগুলি,  ডিবির অভিযানে ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কথিত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার উপজেলার যশলং ইউনিয়নের পুরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম-ফেনীতে র‍্যাবের অভিযানে মাদক, সিগারেট ও অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম, ফেনী ও বাঁশখালীর বিভিন্ন স্থানে পৃথক ছয়টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, চোরাই বিদেশি সিগারেট ও অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৭। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা।